হযরত শাহ আলী বোগদাদী (রঃ) এর মাজার সহ দেশের বিভিন্ন মাজারে হামলা,ভাংচুর, লুটপাটের প্রতিবাদে মানব বন্ধন

ষমোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

হযরত শাহ আলী বোগদাদী (রঃ) এর মাজার সহ দেশের বিভিন্ন মাজারে হামলা,ভাংচুর, ও লুটপাটের প্রতিবাদে রবিবার সকালে গাজীপুর প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন করেন। শাহে মদিনা দরবার শরীফের ভক্ত মানব বন্ধন অনুষ্ঠানের সদস্য সচিব রফিকুল আযম আশরাফীর সঞ্চালনায় মানব বন্ধনে প্রধান হিসেবে বক্তব্য রাখেন সুফী ঐক্য পরিষদের আহবায়ক শাহ সূফী রায়হান আল মাহমুদ রানা, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জেলার যত মাজারে হামলা ভাংচুর ও লুটতরাজ করা হয়েছে তা সরকারী অর্থায়নে সংস্কার করার অনুরোধ করেন। ভবিষ্যতে যেন আর কোন মাজারে হামলা না হয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট সেই সুদৃষ্টি রাখার আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন আব্বাসীয় দরবার শরীফের পীর সাহেব , পীরে তরিকত হযরত মাওলানা আব্দুল করিম,পীরে তরিকত হযরত আমীর ইসলাম আল কাদরী, পীরে তরিকত পীর জাদা গোলাম মাহমুদ, পীরে তরিকত পীরজাদা মাসুদুল করিম হায়দরাবাদ দরবার শরীফ, পীরে তরিকত আবদুল হাকিম জিহাদী, পাক পাঞ্জাতন চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান, পাক পাঞ্জাতন ফাউন্ডেশনের সভাপতি পীরে তরিকত মেহেদী হাসান চিশতী নিজামী, শাহ সূফী সাইফুল ইসলাম ভান্ডারী, মাওলানা আমিনুল ইসলাম, শাহ সূফী রিয়াজ উদ্দিন আল কাদরী, শাহ সূফী হযরত রমজান আলী চিশতী নিজামি, পীরজাদা শফিকুল ইসলাম আকন্দ, মাওলানা হাফেজ শরাফত হোসেনসহ প্রমুখ।
মানব বন্ধন শেষে গাজীপুর জেলা প্রশাসক মহোদয়ের বরাবর স্বারক লিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *