মেহেরপুর চকশ্যামনগর গ্রামের মাঠ থেকে ৫টি ট্রান্সমিটার চুরি

আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের মাঠ থেকে ৫টি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র এসব ট্রান্সমিটার চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন চকশ্যামনগর গ্রামের মনিরুল, মিজানুর, আনারুল, সাহাজান ও চঞ্চল। তাদের ব্যবহৃত ৫টি ট্রান্সমিটার মাঠ থেকে চুরি হয়েছে বলে জানা গেছে।
রবিবার সকালে কৃষকরা মাঠে গিয়ে ট্রান্সমিটারগুলো না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় এলাকায় কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *