শুভদিন অনলাইন রিপোর্টার:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা ও উত্তেজনা।
ঐতিহাসিক জয়ের মাধ্যমে প্রথমবারের মতো সরকার গঠনের পথে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং পরাজিত তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনার খবর পাওয়া গেছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও কোচবিহারের মতো বিভিন্ন এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।