Blog

নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্র রুখতে গাজীপুর সদর মেট্রো থানা যুব দলের বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি :

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অপতৎপরতা, নাশকতা ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে রাজপথে শক্তি প্রদর্শন করেছে গাজীপুর সদর মেট্রা থানা যুব দল।

মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৪ টায় গাজীপুর মহানগরির রাজ বাড়ী রোড থেকে শিববাড়ী জুলাই মঞ্চে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর সদর মেট্রো থানা যুব দলের আহবায়ক মোঃ নাজমুল খন্দকার সুমন ও সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েত। এসময় গাজীপুর মহানগর যুব দলের আহবায়ক সদস্য আসলাম মিয়া সহ বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে শিববাড়ী জুলাই মঞ্চে এসে দলের আগামী দিনের কর্মসূচী ঘোষনা করেন গাজীপুর সদর মেট্রো থানা যুব দলের আহবায়ক মোঃ নাজমুল খন্দকার সুমন। এসময় তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশের ১৮ কোটি জনগণ সবসময় পুলিশের পাশে ছিল এবং এখনো আছে। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের যেকোনো ধরনের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপ রুখে দিতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি গাজীপুর মহানগর যুব দল নেতাকর্মীরা সবসময় রাজপথে সতর্ক অবস্থানে থাকবে।