মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
‎মিথ্যা মামলায় হয়রানি ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
‎
‎ভুক্তভোগী মামুনের স্ত্রী রুনা আক্তার অভিযোগ করেন, গত ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় আদাবরের শ্যামলী হাউজিং থেকে তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওই রাতেই আদাবর থানায় জিডি করেন তিনি (জিডি নং-৬৫০)।
‎
‎পরে তিনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদপুর থানায় আটক রয়েছেন। তার দাবি, থানায় গেলে ৩০ লাখ টাকা দাবি করা হয় এবং টাকা দিতে না পারায় নির্যাতন করা হয়। এ ঘটনায় ১২ অক্টোবর ডিএমপি কমিশনার ও আইজিপি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
‎
‎রুনা বলেন, মামলার কাগজে ১১ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে আটক দেখানো হলেও এর আগেই তিনি থানায় স্বামীকে দেখেছেন। পরে মামুনকে চুরির মামলায় আদালতে পাঠানো হয়।
‎
‎তিনি আরও বলেন, ১৭ অক্টোবর দৈনিক কালবেলায় ‘প্রকাশ্যে জুয়েলারি ব্যবসায়ী, আড়ালে স্বর্ণ লুটের হোতা’ শিরোনামে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে তার স্বামীর মানহানি করা হয়েছে।
‎
‎মানববন্ধন থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।