চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের জাতীয় জাদুঘর পরিদর্শন

শুভদিন অনলাইন রিপোর্টার:

বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী (Minister of the International Department of the Central Committee of the Communist Party of China) মহামান্য লিউ হাইশিং (H.E. Liu Haixing) আজ বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করেন।

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জাতীয় জাদুঘরে তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে লিউ হাইশিং জাতীয় জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও সংগ্রহশালা ঘুরে দেখেন এবং বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন সম্পর্কে অবহিত হন।

এ সময় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদারে এ ধরনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।