গাজীপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

“আসুন তামাক মুক্ত দেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে গাজীপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব), গাজীপুর জেলা শাখার আয়োজনে গতকাল রোববার সিভিল সার্জন অফিসে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান।

আলোচনা সভায় নাটাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা পালনের প্রতি গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *