বৈধ পক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের 

শুভদিন অনলাইন ডেস্ক:

হজযাত্রীদের সাবলীল সেবা প্রদানের লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতি গ্রহণ এবং হজের সকল বিধিবিধান প্রতিপালনের আহ্বান জানিয়েছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশী হজযাত্রীদেরকেও দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এ সৌদি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া, সৌদিতে অবতরণের পর থেকে  হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অনুমোদিত পদ্ধতিতে দাপ্তরিক মাধ্যমে অনুমতিপত্র গ্রহণ করার কথা বলা হয়েছে সৌদি এ মন্ত্রণালয়।

অনুমতির শর্ত প্রতিপালনের মাধ্যমে পবিত্র স্থানসমূহের সকল ধরনের সেবা প্রাপ্তি এবং সমন্বিত ইকোসিস্টেমের মাধ্যমে ভীড় নিয়ন্ত্রণ ও চলাচলের শৃঙ্খলা রক্ষা করে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি ব্যাখ্যা দিয়েছে। অননুমোদিত মাধ্যমে বা মিথ্যা প্রলোভনে হজের অনুমতিপত্র বা ভিসা প্রক্রিয়াকরণের বিষয়েও সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এধরনের কার্যক্রম হজযাত্রীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করতে পারে অথবা তাদেরকে আইনি শাস্তির সম্মুখীন করতে পারে। প্রাতিষ্ঠানিক চ্যানেলে হজের অনুমতিপত্র সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করে সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুমতিপত্র একটি মসৃন হজের অভিজ্ঞতা এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সেবা প্রাপ্তির নিশ্চয়তা দিতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *