গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিসির সভা অনুষ্ঠিত;

শুভদিন অনলাইন রিপোর্টার:

গুড নেইবারস বাংলাদেশ সিডিসি দোহার (Good Neighbors Bangladesh Cdc Dohar) এর এক কার্যকরী কমিটির সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী সভাপতিত্বে চরকুশাইস্থ কার্যালয়ে ২১ মে ‘২৬ সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস দোহারের এর প্রধান ব্যবস্থাপক বিমল গোলদারের সঞ্চালনায় সভার আলোচ্য সূচীর উপর আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি চলমান সদস্য বজলুর রহমান আতা,সদস্য হাফেজ মো: শাহজাহান,সদস্য শিউলী আক্তার, সহকারি ব্যবস্থাপক ( প্রোগ্রাম) উৎসব বৈরাগী,প্রশাসনিক কর্মকর্তা আব্রাহাম বাহা,সমবায় সমিতির প্রধান কর্মকর্তা রবীন্দ্রনাথ দাস প্রমূখ।
সভায় প্রধান আলোচ্যসূচীর মধ্যে শিক্ষা কর্মসূচীর প্রশিক্ষণে স্কুলের সংখ্যা বৃদ্ধিকরণ, গুড নেইবারস এর যুব সমিতির কার্যক্রম মূল্যায়ণ ও পূন:গঠন, প্রদত্ত বকেয়া লোন আদায় সংক্লান্ত সমস্যা সহ বিবিধ বিষয়ে দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়।
পরিশেষে সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *