আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ৩ দিনব্যাপী ভূমি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জনবান্ধব অটোমেটেড ভ’ূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভ’মি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই
প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে (পুরাতন) মেলাশেষে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলা কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা ভূমি অফিসের কানুনগো শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন , উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার
জাকারিয়া হোসাইন, ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী হামিদুল ইসলাম, মিউটেশন সহকারী আশরাফুল ইসলাম, সার্টিফিকেট পেশকার এস এম মাইদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক , ডিজিটাল ও অটোমেটেড ভ’মি ব্যবস্থাপনার মাধ্যমে জনগনের দোরগোড়ায় দ্রুত , সহজ এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।