নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

শুভদিন অনলাইন রিপোর্টার:

পিছিয়ে থেকেও নেপালকে ২-১ গোলে পরাজিত করে সাফ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
গোয়ার নেহরু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বাংলাদেশের হয়ে গোল করেছেন ঋতৃপর্না চাকমা ও সাগরিকা। এনিয়ে টানা তৃতীয়বার টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করেছে বাংলাদেশ। আগের দুই আসর ২০২২ ও ২০২৪ সালে শিরোপা জিতেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার তাদের সামনে টানা তৃতীয় সাফ শিরোপা জয়ের হাতছানি।
আগামী ৫ জুন ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ভুটানের মধ্যকার আরেক সেমিফাইনালে বিজয়ী দল।
আজকের ম্যাচে নেপালের শুরুটা দুর্দান্ত হয়েছিল। প্রথম মিনিট থেকেই বাংলাদেশ বেশ চাপে ছিল। ২৩ মিনিটে দিপা শাহীর কর্ণার কিক থেকে গিতা রানা নেপালকে এগিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বাজে ফিনিশিংয়ে তা সম্ভব হয়নি।
৩৬ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগে আরো একটি গোল হজম থেকে রক্ষা পায়। প্রীতি রাইয়ের দুর পাল্লার শট পোস্টে লেগে ফেরত আসে।অবশেষে প্রথমার্ধের ইনজুরি টাইমে বাংলাদেশ সমতা ফেরায়। তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণার চাকমা কর্ণার কিক থেকে সরাসরি বল জালে জড়ালে নেপালের গোলরক্ষকের কিছুই করার ছিলনা।
বিরতির পর বাংলাদেশ আরো বেশী গোছানো ও আক্রমনাত্মক খেলা উপহার দেয়। বেশ কিছু সুযোগ তৈরী করে তারা নেপালের রক্ষনভাগকে ব্যস্ত করে তুলে। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ডান দিক থেকে শামসুন্নাহারের জুনিয়রের পাসে বদলী খেলোয়াড় সাগরিকা পোস্টের কাছ থেকে জয়সূচক গোলটি করেন। আর এতেই বাংলাদেশের হ্যাটট্রিক সাফ শিরোপা জয়ের স্বপ্ন টিকে থাকে।
এর আগে বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার ভারতের বিপক্ষে আগের ম্যাচের থেকে তিনটি পরিবর্তণ করে একাদশ সাজান। মিডফিল্ডার আফঈদা খন্দকার মূল দলে সুরমা জান্নাতের জায়গা ফিরেছেন। এছাড়া শামসুন্নাহার ও মনিকা চাকমার স্থানে ফরোয়ার্ড সুরভী প্রিতী ও মিডফিল্ডার উমেলা মারমা মূল দলে খেলেছেন।
মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে বাংলাদেশ শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল। যদিও ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে পরাজিত হয় হতাশ করে বাংলাদেশ। এই হারে গ্রুপ-বি’র রানার্স-আপ হিসেবে সেমিফাইনালে উঠে বাটলারের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *