মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে সারাদেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতাবৃদ্ধি এবসমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (হাসপাতাল) কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, গাংনী উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী পৌর সভার সচিব প্রকৌশলী শামীম রেজা, গাংনী থানার ভারপ্র্ধসঢ়;াপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই আরিফুল ইসলাম,গাংনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রশাসক মনিরুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান মোমিন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।একইসাথে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৃথক ভাবে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শীর্ষক র‌্যালি অনুষ্ঠিত হয়। “নিজ নিজ বাসাবাড়ি ও আশেপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত অপসারণ করুন” এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালি অনুষ্ঠিত হয়।
ও্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তায় পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অনুষ্ঠিত
হয়। এসময় আমন্ত্রিত সরকারি কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিজ হাতে ঝাড়– নিয়ে হাসপাতাল প্রাঙÍন পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। র‌্যালিতে সরকারি কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *