বিচারের ওজন

Spread the love

জান্নাত তায়েবা

আঘাত হানো যতোটা পারো, সইবো আমি সব,
আমার মনের সকল কথা জানেন তো রব
তোমরা যখন হাসছো আমার চোখের জলে,
আমি তখন সঁপছি হৃদয় পরম করুণার তলে।

আমি বিচার চাই না কারো, না তো কোনো মানুষ,
আমার নীরব কান্নাগুলোই উড়বে হয়ে ফানুশ।
যেখানে মেঘ জমছে আজ ঐ নীল আসমানে,
আমার বিচার জমা রইলো আল্লাহরই দরবারে।

অপেক্ষা দাও, অবজ্ঞা দাও, দাও না যতোই ব্যথা,
আল্লাহর কাছে বলবো গিয়ে আমার সকল কথা।
পাহাড় সমান ধৈর্য আমার, ভাঙবে না এ বুক,
দুনিয়াতে নয়, আখেরাতে দেখবো আমার সুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *