নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ১২ দলীয় জোটের অন্যতম শরীক ইসলামী ঐক্যজোট।
রোববার (১২ জুলাই) এক শোক বার্তায় দলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবি এ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান এ শোক প্রকাশ করেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ওই শোকবার্তায় বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন সৎ, দক্ষ ও নীতিবান রাজনীতিক। তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোক বার্তায় আরও বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায়ও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।