তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু

শুভদিন অনলাইন রিপোর্টার:

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল আমিন বাবলু।

বুধবার চট্রগ্রাম জেলার বাশখালী থানার বাহারচরা ইউনিয়নের পশ্চিম বাশখালা গ্রাম,এবং রত্নপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার এবং পানি বন্দী পরিবারের মাঝে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার শুকনো খাবার পৌঁছে দেন।
এসময় ছাত্রনেতা মোঃ আল আমিন বাবলু বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের বন্যা পরিস্থিতি নিজেই মনিটরিং করছেন। সেই সাথে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক চট্রগ্রামে এসে বর্ন্যাত পরিবারের পাশে দাঁড়াই এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার শুকনো খাবার পরিবারগুলোর কাছে পৌঁছে দেই ।’

তিনি আরও বলেন, ‘সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আজমাউল ইসলাম রনি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক,মোহাম্মদ সবুজ মিয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সভাপতি, আরিফুল ইসলাম হৃদয়, সহ-সভাপতি মোহাম্মদ আয়াছ, সি: যুগ্ন সম্পাদক মানিক রতন তামিম, দপ্তর সম্পাদক ফাহিম চৌধুরী, ছাত্রনেতা সালমান আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *