মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে গাজীপুরে কেন্দ্রীয় কৃষক দলের উদ্যোগে দেশব্যাপী একযোগে ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মহানগরীর চান্দনা চৌরাস্তায় গাজীপুর মহানগর কৃষকদল আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বাধন করেন। মহানগর কৃষকদলের আহবায়ক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহমেদ, মো: মনিরুল ইসলাম মনির, কৃষকদলের মহানগরের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম ও বদিউজ্জামান বাবুল প্রমূখ।