কুষ্টিয়া যুগ্ম জেলা জজ ১ম আদালতের বেঞ্চ সহকারি মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

নূর রিন্টু,বিশেষ প্রতিনিধি:

গত ২৭ জুলাই ২০২৬ তারিখে যুগ্ন জেলা জজ ১ম কুষ্টিয়া আদালতের বেঞ্চ সহকারী মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এ্যাড.মোছা: রোশনী খাতুন।
এ্যাড.মোছা: রোশনী খাতুন,কুষ্টিয়া আইনজীবী সমিতির একজন সদস্য। তিনি যুগ্ম জেলা জজ ১ম আদালতে সেসন- ৬৬০/২৬ নং মামলার কজ লিষ্টে তারিখ না- পাওয়ায় মামলার তারিখ জানার জন্য যুগ্ন জেলা জজ ১ম আদালতের বেঞ্চ সহকারী মেহেদী হাসানের কাছে ধার্জ্য তারিখ জানতে চাইলে তিনি ঘুষের টাকা দাবি করার কারণে অভিযোগ দায়ের করেন। এ্যাড. রোশনী ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে মেহেদী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অসৌজন্যমূলক ও অসদাচরণ করেন।তবে কুষ্টিয়া আইনজীবী সমিতির সদস্য এ্যাড.সুবছা ইসলাম মৌ কুষ্টিয়া আইনজীবী সমিতির সদস্য
জানান মেহেদী অবৈধ ঘুষ বানিজ্যের সাথে জড়িত বিধায় বাংলাদেশ প্রচলিত আইনে মেহেদীর শাস্তি হওয়া উচিত বলে মনে করেন। এব্যাপারে, এ্যাড. রোশনী কুষ্টিয়া সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে প্রতিকার চেয়ে গত ২৭ জুলাই ২০২৬ ইং তারিখে মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ব্যাপারে বেঞ্চ সহকারী মেহেদী হাসান সাথে  মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *