গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ৩৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ১

Spread the love

শুভদিন অনলাইন রিপোর্টার:

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন। চলতি বছর এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৭ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬২, (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে ১৫ জন ও খুলনা বিভাগে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩১ জনের প্রাণহানি হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪২৯ জন। মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *