গাজীপুরের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Spread the love

শুভদিন অনলাইন রিপোর্টার:

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুরঃ ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে যৌথ আয়োজনে শহরের পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন।

গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার ডক্টর চৌধুরী মো. যাবের সাদেক, জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মো. আরেফিন বাদল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক নাফিসা আরেফীন সহ অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *