মেহেরপুর আমঝুপিতে নির্মাণাধীন মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন সদর ইউএনও।

Spread the love

আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে নির্মাণাধীন মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম।
শনিবার দুপুরে তিনি স্টেডিয়াম নির্মাণস্থল পরিদর্শন করেন এবং নির্মাণ কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি নির্মাণ মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফয়জুল কবীর, ইউপি সদস্য তৌফিক এলাহী, আরিফ হোসেন, আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মিনি স্টেডিয়ামটি নির্মাণ হলে স্থানীয় খেলাধুলা ও ক্রীড়া উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *