ঠাকুরগাঁওয়ের ওয়াপদা মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Spread the love

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে পৌর শহরের ফকিরপাড়ায় লংবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। রোববার বিকেলে বিয়াম স্কুল (ওয়াপদা মাঠ) এ বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ।
ওয়াপদা মাঠ ফুটবল একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, উদ্বোধক জেলা বিএনপির সহ সভাপতি মো: মোমিনুল ইসলাম বাবু, গেষ্ট অব অনার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোহাম্মদ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ওয়ার্ড বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ি মো: আহম্মদ উল্লাহ বাবু, মো: রাজিবুল আলম নকুল, মো: আশরাফুল আলম, মো: খাইরুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মাসুদুর ইসলাম মুন্না, যুগ্ম আহবায়ক মো: রাশেদুল আলম বকুল, জেলা যুবদলের সদস্য সচিব মো: জাহিদুর রহমান জাহিদ, সদস্য মো: আরাফাত আলী রনি প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অংশগ্রহনকারী টিমের খেলোয়াড়, কোচ ও হাজারও দর্শক সমর্থগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় “বি.পি যুব সংঘ ও পাঠাগার” টিম ৩ – ২ গোলে “হারুন একাডেমী” টিমকে পরাজিত করে কোয়াটার ফাইনালে ওঠে। খেলা পরিচালননা প্যানেলে ছিলেন মো: আসাদুজ্জামান শামিম, মো: সৌরভ ও মো: আরিফ হোসেন। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার মো: সুজন খান।
উল্লেখ্য যে, টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার মোট ১৬টি টিম অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *