শুভদিন প্রতিবেদক:

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্ট নিযুক্ত বোর্ডের চেয়ারম্যান আহমাদ মুশফেক আনাম। তিনি তার বক্তব্যে ডেসটিনি ২০০০ লিমিটেডের বর্তমান অবস্থা, হাইকোর্টের নির্দেশনা, অডিট কার্যক্রম এবং কোম্পানি পুনরুজ্জীবনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীন। তিনি বলেন, ডেসটিনির ৪৫ লাখ পরিবেশকের প্রাণের দাবি ব্যবসা পুনরায় চালু করা এবং বিনিয়োগ ফেরত পাওয়া। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসপিএল-এর লিগ্যাল এডভাইজার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হেলাল উদ্দিন*। তিনি আইনি বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি *ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, পিএসডি ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন এবং পিএসডি ফোরামের সহকারী সম্পাদক *মোঃ খলিলুর রহমান।
কনফারেন্স শেষে নেতৃবৃন্দ ডেসটিনির ব্যবসা পুনরায় চালু, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।