আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহ এলাকায় একাধিক গাড়ির সংঘর্ষে ১৪ জনের প্রাণহানি ও ৩০ জন আহত হন। ওই ঘটনায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কয়েকটি গাড়িকে ধাক্কা দেন।