একই ফ্রেমে শাহরুখ-দীপিকা, ‘কিং’ ঘিরে উন্মাদনা চরমে

শুভদিন অনলাইন রিপোর্টার:

বড়দিনের আগেই যেন শুরু হয়ে গেছে উন্মাদনার কাউন্টডাউন। বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে প্রকাশিত এক ঝলক ভিডিও আর ছবিতে নতুন করে শুরু হয়েছে ভক্তদের উন্মাদনা। কারণ, এবার একই ফ্রেমে দেখা গেল শাহরুখ ও দীপিকাকে।
প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, শাহরুখের হাতে হাত রেখে হাসিমুখে হাঁটছেন দীপিকা। এদিকে চোখে সানগ্লাস, মৃদু হাসির শাহরুখকে দেখে মুগ্ধ ভক্তরা। ভক্তদের ধারণা, এটি সিনেমার কোনো ফ্ল্যাশব্যাকে বা বিশেষ দৃশ্যের অংশ হতে পারে।
এদিকে বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা দীপিকার এমন প্রাণবন্ত উপস্থিতি এবং শাহরুখের সঙ্গে তার রসায়ন ভক্তদের মাঝে সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সঙ্গে নেটিজেনরা তাদের সাজ-পোশাকের প্রশংসাও করেছেন। আবার কেউ কেউ আশা করছেন, এটি বলিউডের আরও একটি ব্লকবাস্টার হতে যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সম্প্রতি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি ঝলক প্রকাশ করে জানানো হয়েছে, ‘কিং আসছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর’। ইতোমধ্যে সিনেমাটির প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব প্রায় ৩৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *