শুভদিন অনলাইন রিপোর্টার:
গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপির উদ্যোগে (Good Neighbors Bangladesh Cdp Dohar) সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলীর সভাপতিত্বে সকাল ১১ টায় চরকুশাই কার্যালয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহকারি ম্যানেজার (প্রোগ্রাম) বাবু উৎসব বৈরাগীর সঞ্চালনায় ম্যানেজার মি: বিমল গুলদার মূল আলোচ্য প্রতিপাদ্য “Program Sharing and MoU Signing With Partner Schools” সভায় উপস্থাপন করে আলোচনার শুরু করেন। সভার সম্মানিত সভাপতি তার স্বাগত বক্তব্যের পর প্রতিপাদ্য আলোচ্য বিষয় নিয়ে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিডিসির সাবেক সভাপতি ও বর্তমান জ্যেষ্ঠ সদস্য মো: বজলুর রহমান আতা,ইসলামাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক ও দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিক,লটাখোলা হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু সুরেন্দ্র কুমার মন্ডল,লটাখোলা স:প্রা: স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ভূইয়া,আওলিয়াবাদ স: প্রা: স্কুলের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, কার্তিকপুর স: প্রা: স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া প্রমূখ।
সভায় প্রাণবন্ত আলোচনার পর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় দোহার উপজেলার ১৫ টি স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভার সভাপতি সমাপণী বক্তব্যে গুড নেইবাস বাংলাদেশের উপস্থাপিত প্রোগ্রামগুলি সুন্দর ভাবে সফল করার আহবান জানিয়ে ও সকলের প্রতি কৃতজ্ঞা ও ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।