ভয় পেয়ো না একদম

-কাজী মোঃ হাসান

যে যাই বলুক, তোমাদের হুমকি দিক
ভয় পেয়ো না একদম
তোমাদের মন তো নিশ্চিত জানে-
সত্যের পথে আছো
তাহলে আর কেনো এতো ভয়!
নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের সঙ্গে আছেন !

মনে কী পড়ে না! বদরের সেই প্রথম যুদ্ধের কথা
সমরাস্ত্র সজ্জিত হাজার সৈন্যের মোকাবেলায়
মাত্র তিনশত তের জন মুসলিম যোদ্ধা-
ঢাল হীন
তলোয়ার হীন
সত্যের রশ্মিতে উদ্ভাসিত তেজদীপ্ত হয়ে
বদর প্রান্তরে তুলেছিলো বজ্র হুংকার –
আল্লাহু আকবার।
আর তাতেই ভেঙ্গে পড়েছিলো
মিথ্যার প্রাসাদ মিনার।
কাজেই ভয় পেয়ো না একদম
নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের সঙ্গে আছেন।

তারপর……..! কত যুদ্ধ গেলো-
ওহোদ, খন্দক, মুতা, তাবুক, হুনায়ুনসহ আরো কত যুদ্ধ। কিন্তু কোনটাতে জয় পেয়েছে তারা?
না, একটাতেও না।
তাহলে আজ কেন এতো ভয়?
বিশ্বাস রাখো-
সত্যের পক্ষে আছো বলেই
তোমরাই জয়ী হবে আজ, কাল এবং চিরদিন।
নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের সঙ্গে আছেন।

লেখা:-২১/০৪/২০২৬
মিরপুর, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *