কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

শুভদিন অনলাইন রিপোর্টার:

কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে দুই জন নারী ও তিনজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *