১২৪ রানে নেই নিউজিল্যান্ডের ৫ উইকেট

শুভদিন অনলাইন রিপোর্টার:

পেস বোলার শরীফুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন মুহাম্মদ আব্বাস। তিনি ৩৬ বলে ২৫ রান করে দলীয় ১২৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন।
এর আগে মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হলেন জ্যাক কেলি। নিউজিল্যান্ডের এই ওপেনার ৮০ বল খেলে ৬টি চার আর একটি ছক্কার সাহায্যে ৫৯ রানে ফেরেন। তার বিদায়ের মধ্য দিয়ে ১০৮ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচে ২৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় মাত্র ৮ রানে মোস্তাফিজের প্রথম শিকারে পরিণত হন হেনরি নিকোলস। দলীয় ৫৪ রানের তরুন পেসার নাহিদ রানার শিকার হন উইল ইয়াং।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের শিকারে পরিণত হন নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম ল্যাথাম। তিনি দলীয় ৬১ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন।
তবে ইনিংসের শুরু থেকে উইকেটের এক প্রান্ত আগলে রাখা জ্যাক কেলিকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন দ্যা ফিজ খ্যাত মোস্তাফিজুর রহমান।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ ২৬৬ রানের লক্ষ্য তাড়া করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।
সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৭৮ বলে ১৬০ রানের জুটি।
দলীয় ১৯২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিয়ারের ১০১তম ওয়ানডেতে ১৩তম ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফেরেন লিটন। তিনি ৯১ বলে তিন চার আর এক ছক্কায় করেন ৭৬ রান।
দলীয় ২২১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ক্যারিয়ারের ৬৪তম ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। তার ইনিংসটি ১১৯ বলে ৯টি চার আর দুটি ছক্কায় সাজানো।
শান্ত আউট হওয়ার পর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন লেজের ব্যাটসম্যানরা। যে কারণে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে ১৮ বলে ২২ রান করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ২৯ বলে দুই চার আর এক ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *