শুভদিন অনলাইন রিপোর্টার:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় হত্যার বিষয়টি ‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার রাশিয়ার সরকারি বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের কাছে গভীর সমবেদনা জানিয়েছেন পুতিন।
পুতিন আরো বলেছেন, খামেনি হত্যাকাণ্ড নিন্দনীয়। এতে সকল মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটানো হয়েছে।
ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি মারা গেছেন।’
রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।