মার্কিন-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য ও প্রতিরোধের ডাক খামেনির

শুভদিন অনলাইন রিপোর্টার:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশটির “সাহসী প্রতিরোধের” ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই প্রতিরোধের মাধ্যমেই ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত।
জাতীয় ফারসি ভাষা সংরক্ষণ দিবস এবং মহাকবি ফেরদৌসীর স্মরণে আয়োজিত এক বিবৃতিতে খামেনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক ‘পবিত্র প্রতিরক্ষা’ (মার্কিন-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই) চলাকালীন ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, ফেরদৌসীর শাহনামার কিংবদন্তি বীরত্বগাঁথা কেবল গল্প নয়, বরং ইরানিদের জীবনের বাস্তব প্রতিফলন।খামেনি আরও বলেন, ফেরদৌসীর মহাকাব্য ‘শাহনামা’-তে বর্ণিত কুরআনিক চেতনা এবং বীরত্ব ইরানিদের পরিচয় ও স্বাধীনতা রক্ষায় সকল জাতিসত্তা ও সামাজিক স্তরকে ঐক্যবদ্ধ করেছে। পৌরাণিক দানব ‘জহহাক’-এর সাথে বর্তমান আগ্রাসনকারীদের তুলনা করে তিনি সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *