আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলের এক সেনা সদস্য নিহত হয়েছে। সোমবার ইসরাইলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
এই নিয়ে মার্চের শুরু থেকে নিহত ইসরাইলি সামরিক সদস্যের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সেনাবাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট অ্যাডাম জারফাতি দক্ষিণ লেবাননে লড়াইয়ে নিহত হয়েছেন।
গত ২ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৬ জন ইসরাইলি নিহত হয়েছে। তাদের মধ্যে ২৫ জন সেনাসদস্য ও একজন বেসামরিক ঠিকাদার।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা চালানোর পর, তেহরানের সমর্থনে শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পুনরায় হামলা চালালে, ২ মার্চ থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সংঘাত শুরু হয়।