রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের উদ্যোগে ডিডিসি সন্ধানীকে আধুনিক ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর ও মেডিকেল সামগ্রী প্রদান মানবিক সহায়তায় নতুন দিগন্ত -সমাজকল্যাণ মন্ত্রী

শুভদিন অনলাইন রিপোর্টার:

রাজধানী ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে আজ শুক্রবার সন্ধ্যায় এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ কর্তৃক ‘ডিডিসি সন্ধানী’কে একটি অত্যাধুনিক বৈজ্ঞানিক ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর এবং বিভিন্ন প্রয়োজনীয় মেডিকেল আনুষঙ্গিক সামগ্রী প্রদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রক্তের নিরাপদ সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে । বিশেষ করে থ্যালাসেমিয়া, ডেঙ্গু, দুর্ঘটনা ও জরুরি অস্ত্রোপচারে রক্তের প্রয়োজন মেটাতে এই রেফ্রিজারেটর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, রক্ত একটি জীবনদায়ী উপাদান। এর সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা যত শক্তিশালী হবে, তত বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ । বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এডুকেশন স্কীল, কেয়ার গিভার, ভাষাশিক্ষা প্রশিক্ষণের উপরে জোর দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সমাজে যত অন্যায় দূর করতে সমাজের সর্বস্তরের মানুষকে ইনভল্ভ করতে চাই। তিনি বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজ থেকে মাদকাসক্ত দূর করতে, জুয়াখেলা নিয়ন্ত্রণে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, রামিসার মত অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এসব বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে হবে। এজন্য জুনের পর অ্যাডভোকেসি কার্যক্রম প্রথম ঢাকাতে শুরু করতে চাই। এরপর সারাদেশে এডভোকেসি কার্যক্রম শুরু হবে। তিনি সরকারের পাশাপাশি প্রচার, প্রচারণায় জনগণকে সচেতন করতে সাংবাদিক মিডিয়ার ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।
মন্ত্রী আরও বলেন, সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের এই মানবিক উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ ধরনের কর্মকাণ্ড দেশের সামাজিক দায়বদ্ধতাকে আরও এগিয়ে নেবে। মন্ত্রী বলেন, আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই, পৃথিবীর মানচিত্রে আমাদের দেশকে তুলে ধরতে চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হুসাইন ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন এবং পিডিজি ড. ইশতিয়াক এ. জামান, রোটারি ক্লাব অব গুলশান এভিনিউর প্রোগ্রাম চেয়ারম্যান ও ক্লাব ডিরেক্টর রোটারিয়ান মোঃ সালাহ উদ্দিন, রোটারি ক্লাব অব গুলশান এভিনিউর সভাপতি রোটারিয়ান ডাক্তার লুবনা শারমিন বক্তৃতা করেন।

আইজিপি মো. আলী হুসাইন ফকির বলেন, জরুরি মুহূর্তে রক্তের প্রাপ্যতা জীবন-মৃত্যুর প্রশ্ন। এই রেফ্রিজারেটর ডিডিসি সন্ধানীর সক্ষমতা বাড়াবে এবং সারাদেশে রক্ত সরবরাহে সহায়তা করবে।রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের সভাপতি আরটিএন ড. লুবনা শারমিন পিএইচএফ বলেন, রোটারির মূলমন্ত্র ‘সার্ভিস অ্যাবভ সেল্ফ’। আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই বড় পরিবর্তন আনা সম্ভব। এই ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর ডিডিসি সন্ধানীর মাধ্যমে প্রতিদিন অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাবে।
ক্লাবের ডিরেক্টর ও প্রোগ্রাম চেয়ার মো. সালাহ উদ্দিন পিএইচএফ জানান, “এই প্রকল্প বাস্তবায়নে ক্লাবের সদস্যরা একযোগে কাজ করেছেন। আমরা ডিডিসি সন্ধানীর সঙ্গে ভবিষ্যতেও দীর্ঘমেয়াদি সহযোগিতা চালিয়ে যাব।

ডিডিসি সন্ধানী দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচি, থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা ও রক্ত সরবরাহে কাজ করে আসছে। নতুন এই আধুনিক রেফ্রিজারেটর সংস্থাটির সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং রক্তের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করবে।রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ (ক্লাব আইডি: ৮৪৭৩৩) বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও সমাজসেবামূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এটি তাদের সাম্প্রতিক উল্লেখযোগ্য একটি কর্মসূচি।অনুষ্ঠানে রোটারিয়ান, চিকিৎসক, সন্ধানীর কর্মী, সামাজিক কর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *