অ্যাডভোকেসি,জবাবদিহিতা ও মানবাধিকার বিষয়ে নাগারিক সমাজের ভূমিকা (শিশু অধিকার,মতপ্রকাশের স্বাধীনতা ও অনলাইন নিরাপত্তা) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে ০৬-০৮ জুন ২০২৬ ইং তারিখে ৩ দিনব্যাপী “অ্যাডভোকেসি,জবাবদিহিতা ও মানবাধিকার বিষয়ে নাগারিক সমাজের ভূমিকা (শিশু অধিকার,মতপ্রকাশের স্বাধীনতা ও অনলাইন নিরাপত্তা) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠনের মোট ২০ জন কর্মী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন, মুসাফির স্কুল, রান ফর বেটার বাংলাদেশ, ছিট পাড়া যুব সংঘ, মঞ্চমুখ সামাজিক উন্নয়ন সংস্থা, লাইট আপ বাংলাদেশ,ইয়ুথ এনগেসমেন্ট ফর সাসটেনএবেলিটি(ইয়েস), অনির্বান সেবা ফাইন্ডেশন, রান ফার বেটার যুব ফাউন্ডেশন, সুরক্ষা ফ্যামিলি এবং আব্দুর রাজ্জাক মুন্সী ফাউন্ডেশন।
প্রশিক্ষণটি কারিগরি সহায়তায় টেরে ডেস হোমস নেদ্যারলেন্ড (Terre des Hommes Nederlands ), অর্থায়নে ইরোপিয়ান ইউনিয়ন(European Union) এবং আয়োজন ও পরিচালনা আইন ও সালিশ কেন্দ্র (Ain o Salish Kendra)।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সংগঠনের কার্যকর ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ, অ্যাডভোকেসি, পরিকল্পনা প্রণয়ন, জবাবদিহিতা এবং দলগত সমন্বয় বিষয়ে ধারণা প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণমূলক আলোচনা, দলীয় কাজ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংগঠনের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

প্রশিক্ষণ সঞ্চালনা করেন মো: মাইনউদ্দিন, প্রজেক্ট অফিসার, আইন ও সালিশ কেন্দ্র, গাজীপুর , আইন ও সালিশ কেন্দ্র।
সার্বিক সহযোগিতায় ছিলেন সেলিনা আক্তার, কমিউনিটি অর্গানাইজার এবং মো: আবু মূসা, লজিস্টিক সাপোর্ট স্টাফ।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ সিএসও প্রতিনিধিদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *