মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত তিন দিনব্যাপী “সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন” বিষয়ক প্রশিক্ষণ সফল ভাবে সমাপ্ত হয়েছে। গত ৯ থেকে ১১ জুন পিটিআই হল রুমে তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সমাপনী দিনে কর্মসূচি পরিদর্শন করেন টেরে ডেস হোমস নেদ্যারলেন্ড (Terre des Hommes Nederlands ) গ্লোবাল মিশনের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন হেড অব পার্টনারশিপস অ্যান্ড কোয়ালিটি রবার্ট গিলেন, এসইসি প্রোগ্রাম ম্যানেজার জোয়ে ডি মেলো এবং লার্নিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট অ্যাঞ্জেলিকা ক্রাউয়ার। তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণ বিষয়ে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানেন।
এ সময় প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন টেরে ডেস হোম বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী মাইকেল মন্ডল। এছাড়া আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক তাহমিনা রহমানও প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে- হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন, মুসাফির স্কুল, রান ফর বেটার বাংলাদেশ, ছিট পাড়া যুব সংঘ, মঞ্চমুখ সামাজিক উন্নয়ন সংস্থা, লাইট আপ বাংলাদেশ, ইয়ুথ এনগেসমেন্ট ফর সাসটেনএবেলিটি(ইয়েস), অনির্বান সেবা ফাইন্ডেশন, রান ফার বেটার যুব ফাউন্ডেশন, সুরক্ষা ফ্যামিলি এবং আব্দুর রাজ্জাক মুন্সী ফাউন্ডেশনের ২০ জন কর্মী অংশ গ্রহণ করেন।