পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

‎‎প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, শওকত হোসেন সরকার।

‎উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তুলতে গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষণার আলোকে গাজীপুর সিটি কর্পোরেশনকে ‘ক্লিন ও গ্রিন’ নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হবে।

‎অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *