‘হাদি না ফিরলে’ যা করবে ইনকিলাব মঞ্চ

Spread the love

শুভদিন অনলাইন রিপোর্টার:

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি যদি না ফেরেন, তাহলে দেশ অচল করার কর্মসূচি ঘোষণা করেছে ইকিলাব মঞ্চ।

শরিফ ওসমান হাদি চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী।

‘ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে।

আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবা নসিব করেন। আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন সে ক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।
খুনি যদি ভারতে পালিয়ে যায় সে ক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *