শুভদিন অনলাইন রিপোর্টার:
দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক শিশু এবং হাম সন্দেহে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৭৬ জন।
নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৪ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা তিন হাজার ৬১৭ জন।
১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১৭২ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ২৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া হাম সন্দেহে দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৮৩ জনের।
এ সময় সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯১৫ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে দুই হাজার ৩৪১ জন।