কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রতিরক্ষা মন্ত্রণালয়

Spread the love

শুভদিন অনলাইন রিপোর্টার:

কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এগুলো বিধ্বস্ত হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে এসব যুদ্ধবিমানের ক্রুরা জীবিত আছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলার মধ্যে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উদ্ধার অভিযান চলছে। ক্রুদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরবে অবস্থিত মার্কিন স্বার্থে হামলা করছে ইরানি বাহিনী।
সূত্র: আল-জাজিরা, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *