ইসরায়েলি হামলায় ইরানে ২০ ভলিবল খেলোয়াড় নিহত স্পোর্টস ডেস্ক

Spread the love

শুভদিন অনলাইন রিপোর্টার:

দক্ষিণ ইরানের ল্যামার্ড শহরে অবস্থিত একটি স্পোর্টস হলে হামলা চালিয়ে ইসরায়েল। ফলে সেখানে থাকা ২০ জন ভলিবল খেলোয়াড় প্রাণ হারিয়েছেন। বিষয়টি ইরানি একাধিক সংবাদমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে।
তথ্য অনুসারে, ফারস প্রদেশের ভূখণ্ডে মোট চারটি রকেট পড়েছে। যার মধ্যে ল্যামার্ড শহরও রয়েছে। এই ঘটনার ফলে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ইরানের ফারস প্রদেশের ল্যামার্ড জেলার নির্বাহী প্রধান আলি আলিজাদেহ বলেছেন যে, শহরের একটি স্পোর্টস হল এবং দুটি আবাসিক ভবনের ওপর ইসরায়েল-মার্কিন হামলার ফলে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন।
খরব ইরানি সংবাদমাধ্যমের অনুসারে, আলিজাদেহ ফারস প্রদেশে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, হামলার সময় একটি স্পোর্টস হল এবং দুটি আবাসিক ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। আলি আলিজাদেহ জানিয়েছেন, এই হামলার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *