গাজীপুরে সিএসও সদস্যদের অংশগ্রহণে সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে গত ১১-১৩ মে ২০২৬ ইং তারিখে ৩ দিনব্যাপী “সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ১০টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) থেকে মোট ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি কারিগরি সহায়তায় Terre des Hommes Netherlands, অর্থায়নে European Union এবং আয়োজনে Ain o Salish Kendra পরিচালিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সংগঠনের কার্যকর ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ, অ্যাডভোকেসি, পরিকল্পনা প্রণয়ন, জবাবদিহিতা এবং দলগত সমন্বয় বিষয়ে ধারণা প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণমূলক আলোচনা, দলীয় কাজ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংগঠনের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

প্রশিক্ষণ সঞ্চালনা করেন মো: মাইনউদ্দিন, প্রজেক্ট অফিসার, আইন ও সালিশ কেন্দ্র, গাজীপুর এবং আসমা খানম রুবা, প্রকল্প সমন্বয়কারী, আইন ও সালিশ কেন্দ্র।

সার্বিক সহযোগিতায় ছিলেন সেলিনা আক্তার, কমিউনিটি অর্গানাইজার এবং মো: আবু মূসা, লজিস্টিক সাপোর্ট স্টাফ।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ সিএসও প্রতিনিধিদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *