আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

শুভদিন অনলাইন রিপোর্টার:

দেশে আবারও সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে নতুন করে দাম বাড়িয়েছে সরকার। আগামীকাল (সোমবার, ১ জুন) থেকে এ মূল্য কার্যকর হবে।

আজ (রোববার, ৩১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী প্রতি লিটার অকটেন ১৪৫, পেট্রোল ১৪০ এবং কেরোসিন ১৩৫ টাকাতে বিক্রি হবে। তবে ডিজেল আগের দামে (১১৫ টাকা লিটার) পাওয়া যাবে।

সবশেষ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুসারে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা ও অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *