শুভদিন অনলাইন রিপোর্টার:
মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের সুযোগ সুবিধা ভোগ করেও যারা দেশের বিরুদ্ধে যড়যন্ত্র ও বিরোধীতা করে তাদের এদেশে থাকার কোন অধিকার নেই বলেন বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী।
গুড নেইবার বাংলাদেশ (Good Neighbor Bangladesh ) সিডিপি দোহারের উদ্যোগে ৫৫ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এজিও গুডনেইবার বাংলাদেশ দোহারের আলোচলা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী। সংগঠনের ব্যবস্থাপক মি: বিমল গোলদারের ব্যবস্থাপনায় সহকারি ব্যবস্থাপক (প্রোগ্রাম) মি:উৎসব বৈরাগীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব রাখেন দোহার উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা রহিম,সাবেক সিডিসি চেয়ারম্যান বজলুর রহমান আতা,সদস্য মাষ্টার মশিউর রহমান খান মাখন প্রমুখ। সভায় শিশুরা কবিতা আবৃতি করে এবং তাদের মধ্যে সভাপতি সহ অতিথিরা পুরস্কার বিতরণ করেন। সভা শেষে কার্যালয় থেকে সংগঠনের ব্যানার নিয়ে একটি স্বাধীনতা আনন্দরেলি ঢাকা মৈনট প্রধান সড়কের চরকুশাই বাজার প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ করে।