ইসরাইলের সমঝোতা স্মারক পর্যালোচনার অনুরোধ প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

শুভদিন অনলাইন রিপোর্টার:

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি পর্যালোচনার জন্য ইসরাইলের একটি আনুষ্ঠানিক অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইসরাইলি কর্মকর্তারা চুক্তিটি দেখার সুযোগ চেয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। ফলে তারা চুক্তিটির বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি জানতে পারেননি।
ইসরাইলি কর্মকর্তাদের পক্ষ থেকে সমঝোতা স্মারকটির ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই এই প্রতিবেদনগুলো সামনে এসেছে।
এর আগে, সোমবার (১৫ জুন) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি চুক্তিটির ‘বিস্তারিত বিষয়ে নিশ্চিত নন’।
তিনি আরো বলেন, ‘ইরানের সাথে চুক্তিটি ট্রাম্প করেছেন এবং এটি তার সিদ্ধান্ত। আমাদের নিজস্ব স্বার্থ রয়েছে।’
ইসরাইলি গণমাধ্যম আরো জানিয়েছে, ইসরাইলি কর্মকর্তারা ‘গভীর হতাশা’ প্রকাশ করেছেন, বিশেষ করে লেবানন থেকে সেনা প্রত্যাহার এবং দেশটির ওপর হামলা বন্ধের শর্তগুলো নিয়ে।
নিউজ ওয়েবসাইট আই-২৪ চুক্তিটিকে একটি ‘লজ্জাজনক’ বিষয় হিসেবে বর্ণনা করেছে।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরাইলি কর্মকর্তারা ওয়াশিংটনকে জানিয়েছেন যে ইসরাইল এই সমঝোতা স্মারক দ্বারা নিজেকে আবদ্ধ মনে করে না।

সূত্র: মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *