মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে ফুটবল উন্মাদনা ক্রমে বেড়েই চলছে। গত ২০ জুন থেকে শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬। সারাদেশ থেকে মোট ১৬ টি জেলা টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। নকআউট খেলায় গতকাল সোমবার দ্বিতীয় রাউন্ডে খেলায় অংশ নেয় স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি, নরসিংদী বনাম থ্রী ব্রাদার্স এক্স এল, জামালপুর। এ খেলায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক সহ সভাপতি জেলা ক্রীড়া সংস্থা গাজীপুর মীর হালিমুজ্জামান ননী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ক্রীড়া সংগঠক সাখাওয়াত হোসেন সবুজ।
সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহবায়ক গাসিক সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু। এসময় দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন এ টুর্নামেন্টের নির্বাচিত সেরা দর্শক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান লাভলু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান প্রমুখ।
এছাড়াও এ খেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে স্টেডিয়ামে হাজার হাজার দর্শক সমাবেত হয়। এসময় বৃষ্টি ভেজা মাঠে ওই শক্তিশালী দুই দলের খেলোয়াড়দের তুমুল লড়াই ফুটবল দর্শকদের মাতিয়ে তুলে। উক্ত খেলায় স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি, নরসিংদীকে ১-০ গোলে পরাজিত করে সেমি ফাইনালে উঠে আসে থ্রী ব্রাদার্স এক্স এল, জামালপুর জেলা দল।
মঙ্গলবার মাঠে নামবেন দুই শক্তিশালী ফুটবল টিম মানিকগঞ্জ জেলা বনাম বগুড়া জেলা টিম।
প্রতিদিন বিএনপির কেন্দ্রীয় ও জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা ছাড়াও হাজার হাজার ফুটবল প্রেমি দর্শকদের উপস্থিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠেছে।