আশুলিয়ায় আগুনে দগ্ধ শিশুসহ ১১ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Spread the love

 

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকার একটি বাসায় আগুন লেগে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

তিনি বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাসায় আগুন লাগতে পারে।

বিডি প্রতিদিন/কেএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *