-কাজী মো. হাসান
মন বলে তুমি আছো ছোঁয়া কেন তবে পাইনা,
তোমাকে ছাড়া এ পৃথিবীতে আর কিছু চাইনা।
আমি চাইনা চাইনা কিছু চাইনা।
তোমাকে ছাড়া কিছু চাইনা।
তুমি আমার চোখের জ্যোতি হৃদয়ের ভালোবাসা,
সারা জনমের জীবন সাথী স্বপ্ন সাধের আশা।
তবু কেন শয়নে স্বপনে তোমার দেখা পাইনা –
আমি চাইনা চাইনা কিছু চাইনা।
তোমাকে ছাড়া কিছু চাইনা।
তুমি আমার হাসি কান্নার সাথী, সাথী বেদনার,
তুমি কৈশোরে তুমি যৌবনে শেষ জীবনের হার।
তুমি অন্ধকারে জ্যোছনা আমার স্বপ্ন ভরা গান,
পরশে তোমার নাচে তনু মন শুষ্ক মরু প্রাণ ।
তবু কেন যে দূরে থাকো তুমি, এ তো কভু চাইনা –
আমি চাইনা চাইনা কিছু চাইনা,
তোমাকে ছাড়া কিছু চাইনা।