ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা

শুভদিন অনলাইন রিপোর্টার:

ইউরোপে মাত্র ছয় সপ্তাহ মতো উড়োজহাজের জ্বালানি (জেট ফুয়েল) অবশিষ্ট আছে বলে জানিয়েছেন জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।
ইরানে যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে থাকায় তেল সরবরাহে সংকটের কারণে ইউরোপে উড়োজাহাজের জ্বালানি ফুরিয়ে যাওয়ার মুখে রয়েছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরায় সচল না হলে ফ্লাইট ‘দ্রুতই’ বাতিল হতে শুরু করবে।
বৃহস্পতিবার সংবাদমাধ্যম এপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে বিরোল একথা জানান।
তিনি বলেন, “উড়োজাহাজের জ্বালানির ঘাটতির কারণে আমরা শিগগিরই এ শহর থেকে বি শহরে কিছু ফ্লাইট বাতিলের খবর শুনতে পাব।
হরমুজ প্রণালি অচল হওয়ার ফলে এযাবৎকালের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা বিশ্ব পরিস্থিতিতেও প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন বিরোল।
ইরানে গত ফেব্রুয়ারির শেষদিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানির বাজারে সংকট তৈরি হয়েছে।
ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে।
ইরান ও যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসলামাবাদে বৈঠকে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে দুইপক্ষের আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হয়েছে।
আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দেয়। ইরানের পর যুক্তরাষ্ট্রের এই অবরোধের কারণে প্রণালিটিতে অচলাবস্থা এখনও কাটেনি।-বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *